প্রিন্ট এর তারিখঃ Jun 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
এমিরেটসে সেমিফাইনাল লড়াই: আর্সেনাল বনাম অ্যাটলেটিকো

লন্ডনের ঐতিহাসিক এমিরেটস স্টেডিয়ামে আজ রাত ৮টায় (ইউকে সময়) মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল এবং স্প্যানিশ শক্তিধর অ্যাটলেটিকো মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্সলীগের এর সেমিফাইনালের দ্বিতীয় লেগের এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে।
প্রথম লেগে ১–১ গোলে ড্র হওয়ায় দুই দলই সমান অবস্থানে রয়েছে। ফলে আজকের ম্যাচটি কার্যত ‘ডু অর ডাই' জয়ী দলই পাবে ফাইনালের টিকিট। নিজেদের মাঠে সমর্থকদের সামনে খেলতে নামছে আর্সেনাল, যা তাদের জন্য বড় একটি মানসিক সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।
ম্যাচটিতে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে আর্সেনাল, বিশেষ করে হোম গ্রাউন্ডে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ শক্তিশালী। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ বরাবরের মতোই রক্ষণভাগে দৃঢ় থেকে কাউন্টার অ্যাটাকের কৌশলে এগোতে পারে।
ফুটবল বিশ্লেষকদের মতে, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতাই নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য। দুই দলের তারকা খেলোয়াড়দের পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমর্থকদের দৃষ্টি এখন এমিরেটস স্টেডিয়ামের দিকে কে জিতবে এই হাইভোল্টেজ লড়াই এবং কে পৌঁছাবে ইউরোপ সেরার মঞ্চের ফাইনালে, সেটাই এখন দেখার বিষয়।
ইউকে-বাংলা বার্তা.কম